ইমাম হোসেন সবুজ
“আমরা আর চিৎকার করে কাঁদিনা, দিনের পর দিন।
কিসের দেশ স্বাধীন হলো,
অনাকাঙ্ক্ষিত লাশের স্তূপ হলো,
মিটাবে কত এত ঋণ?
কাল কেউটের সড়ক অনাচার,
বাড়ছে প্রতিদিন।
আপামর জনগণের জীবন এখন,
প্রাণ ভোমরার মতই পরাধীন!
আজ এত লোভে বাড়ছে গাড়ি-যাত্রী সীমাহীন,
সড়ক সমাজ, বন্দর সমাজ,
হিংস্রতা তার বড়ই দুর্দিন।
দোষ কেবলই সড়কের নয়,
আমাদেরও আছে-
চলছি মোরা অস্হির।
আমরাও জনতা কিছুটা বিবেকহীন।
জানমালের দাম সব খুইয়ে-আজি করি হা হুতাশ,
রাত থেকে দিন।
আমরা নই আজও জীবন স্বাধীন।





















