অসচেতন ব্যবস্তা


শাহীন আলম(শুভ)

শাসনের লাঠিটা অকেজো অবুঝ
বিনা স্বার্থে কে নেয় কার খোঁজ!
অনিয়ম ব্যবস্তা চারদিক আঁধার
শাসনটা যেন আজও এক কিনার।

অসচেতন সকলে যার যায় মতে
বিপদগ্রস্ত প্রাণহানি হচ্ছে পথেঘাটে!
অনিময় ধৈর্য্যহীন দোষী করবে কাকে?
সবাই তো খুব ব্যস্ত সুবিধার দিকে।

রাজ্যের অবহেলিত ব্যবস্তা ঘিরে
বয়ে যায় কত কি নজর বিহীন তীরে!
কে রাখে কার খবর হুশিয়ার দিয়ে
অসচেতন ব্যবস্তা যা ইচ্ছে করে।

পরিবর্তন আসবে কবে কেউ বলতে পারো?
আর কত বেদনাদায়ক ঘটবে কত জানো?
সচেতন হুশিয়ার হবে কি জাতি এবার
কে নিবে অচেতন প্রাণহানির দায়ভার?

রাজ্যের ব্যর্থতা বলব কি দুষী সরকার?
নিজের ও ভুল আছে হতে হবে হুশিয়ার
তাড়াহুড়া অধৈর্য্য সকলের তরে ক্ষতিকর
হোক না দেরি নিয়মের তরী সঠিক হোক ভর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *