ধিক্কার

সাদিয়া আক্তার চৌধুরী

জানাই ধিক্কার,
নীরবে চিৎকার,
চারিদিকে অন্যায়,
সমাজে অভাব শিক্ষার।
চারিদিকে চাটুকার,
অভাবের হাহাকার,
গরিবের ধন লুটে,
কোন যে হানাদার।
ত্রাণের বস্ত্র চুরি,
চোরদের বাড়ছে ভুঁড়ি,
ক্ষুধপিপাসায় কাতর
সেই গরিবের আহামরি।
শিক্ষিত জনগণ,
তোমরা কেন অচেতন?
শিক্ষার মারফতে –
আজও হওনি সচেতন।
চাকরির জগতে আজ চাকরি নাই,
যদি তোমার থেকে ঘুষ না পায়,
শিক্ষিত বেকার আজ তুমি
কোথায় তোমার ঠাঁয়?
আজ মোরা দুর্নীতির কবলে,
যেন বিষধর অহির ছোবলে,
দেশ বুঝি চলছে
সেই চোরের করতলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *