হুসাইন আহমাদ
চাওয়ার জায়গা একটাই
চাই তোমারই কাছে,
ও মাওলারে! ও মাওলারে!
শত কোটি ভুলের পরেও
তোমার দ্বারে আসি,
চাইতে জানি না তবুও
দু’হাত তুলে কাঁদি।
মাফ করে দাও সকল গুনাহ
ওগো দয়াময়,
মাফ যদি না করো তুমি
কি হবে উপায়?
সকল দুয়ার ছেড়ে আসি
আমি তোমার দ্বারে,
মিনতি জানাই ওগো
চাই তোমারই কাছে।





















