বঙ্গাব্দের ইস্তেহার


রানা সোহেল মেঘদূত

এ বঙ্গাব্দ থেকে হোক শুরু,,
থাকবে না আর সংখ্যালঘু
সংখ্যাগুরু।।

থাকবে না আর বৈষম্য
হিংসা ধুরছাই,,
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রীষ্টান
আমরা যে ভাই ভাই।

কে সে রাজা কে সে প্রজা
উচু নীচু জাত পাত,
ভোদাভেদ ভেঙে গড়ি দেশ
হাত রেখে হাতে হাত।।
সমতল আর পাহাড় থাকুক
শান্তির বারতায়।।
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রীষ্টান
আমরা যে ভাই ভাই।।

তুমিও গাও আমিও গাই
বাংলার জয়ো গান,
এই মাটি আমার মাটি তোমার
অধিকারও সমান।
সবার উপরে মানুষ সত্য
তাহার উপর নাই।
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রীষ্টান
আমরা যে ভাই ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *