আফরিদা ইসলাম
আধার কাটিয়ে সূর্য আসে
মেঘের কোলে রোদ হাসে।
সমুদ্রের বুকে ঢেউ খেলে
পাহাড়ের চুড়ায় সপ্ন দোলে
নীল আকাশে উড়ে পাখি
তুমি কি হবে আমার সাথী?
বাতাসে উড়ে সবুজ পাতা
মাটিতে আমার সপ্ন আকা।
জলেতে ভাসে মাঝির নৌকা
স্থলেতে বসে শুধু আমি একা।
তোমার যে নেই কোনো ঠিকানা
আমার কাছে তুমি আজও অচেনা।
কবে যে পাবো দেখা।
আর কত কাল রবো একা?
যেথায় পাখিরা করে কত কলরব
সেথায় আমি শুধু দেখে যাই, রয়ে যাই নিরব।





















