শোকার্ত সত্তা


মানছুরা শারমিন

হে মোর সত্তা, আর ডুকরে কেঁদোনা
মর্ত্য কেবলি ক্ষণিকের মায়া
হে আত্মা, মর্ত্যের মরীচিকায় প্রমাদ কোরোনা।

নিভাসের ফুল যেমন ফুটে একা
ঝরেও যায় নিভৃতে- নিরালা
তাই বলে কি সে সুবাস ছড়ায়না?
হে মোর সত্তা, আর আমায় উত্যক্ত কোরোনা।

শোকার্ত সত্তারে আমার –
সব সাধ কি পূরণ হয় সবার?
কত জ্ঞানী-গুণী গিয়েছেন চলি
নিস্প্রাণ হরিজন্টে….

হে মোর আত্মা, উত্যক্ত কোরোনা আর
চিত্তকে নিভতে দিওনা আমার
আমি কাঙালী, ধুলোয় মিশে আছি
তোমায় শান্ত করার উপায় কোথা পাই?

দিগন্তে দ্যুতি যেমন অস্ত যায়
সে যে এত আলো মর্ত্যকে দিয়েই গেল
কোন ধ্বনি তার শুনিতে কি পাও?
তেমনি নিভৃতে আমিও যেতে চাই

হে মোর শোকার্ত সত্তা
মর্ত্যের মরিচীকায় আমি যেন দিক না হারাই
আমায় ফিরতে দাও….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *