স্বাধীনতার গান বুনন (বৃন্দ)

রানা সোহেল মেঘদূত

রক্তে ভেজা মাটির শিরায়
আগুন জ্বলা ঘাসজুড়ে,
বীর লড়াকুর পদধ্বনী
রুদ্ধ প্রাচীর ছাদ ফুঁড়ে।

ডাক দিয়ে যায়
ডাক শুনে যায়
জাগো বাহে জাগো,
উঠবে সূর্য
রণ তূর্য
জাগলে ছেলে মাগো।

তোমার ছেলে যুদ্ধে যাবে
এই করিলো পণ,
স্বাধীনতার গান শুনাতে
লড়বে আমরণ।

শত্রু যখন তোমার ঘরে
আগুন দিতে হন্যে,
আমি লড়ি মরণ ভূলে
শত্রু বধের জন্যে।

লড়াই লড়াই লড়াই চাই,
লড়াই করে বাঁচতে চাই।

রক্তে ভেজা মাটির শিরায়
সব শহীদের পাশটাই,
পাবে মাগো লাল সবুজে
তোমার ছেলের লাশটাই।

এই মাটিতে
এই ঘাঁটিতে
এই যুদ্ধের ডাক শুনে,
স্বাধীনতা
কাব্যকথা
তোমার নামে গান বুনে।

ভয় নেই মা
মরণ এলে
করবো বরণ মরণে,

ইতিহাসের
পাতায় রবো
সব বাঙালীর স্মরণে।

খুজো তুমি
এই পতাকায়
এই মাটি এই ঘাসটায়,
আমায় পাবে
স্বিগ্ধ ভাবে
সব তরুনের পাশটায়।

যে তরুনের স্বপ্ন আশা
দেশ গড়ার লক্ষে,
আমায় পাবে সেই স্বপ্নে
সেই তরুনের বক্ষে।

যে তরুনের রক্তে আগুন
ফাগুন লাগা রঙে,
তারই মাঝে পাবে আমায়
জন্মি আজো বঙে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *