বিষাদময় বৈশাখ

নুসরাত জাহান বৈশাখী

পহেলা বৈশাখ হয় না সবার জন্য সুখের আস্তানা,
কেউ খুঁজে ফেরে দুঃখ ঢাকার নতুন বাহানা।
আনন্দ মিছিলে মিশে থাকে কারো হৃদয়ের কান্না,
সাদা লাল রঙে ঢাকে না জীবনের বিবর্ণ থানা।

কারো কারো উনুন জ্বলে না বৈশাখের সকালে,
আবার কারো স্বপ্ন ভাঙে চাপা দীর্ঘশ্বাসে গোপনে।
মেলার ভিড়ে হারিয়ে যায় অনাহারীদের দুঃখভরা কাহিনী,
আনন্দের ডাক ঢেকে দেয় কারো চোখের ছলছল করা পানি।

তবুও মনের কোণে আশার প্রদীপ হাতছানি দেয় নিরন্তর,
একদিন বৈশাখ হবে সবার জন্য আনন্দ খুশিতে ভরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *