সমবেদনা


হুসাইন আহমাদ

ছাগল ছানাটি তার পাল ছাড়ি
ছুটে ফিরেছিলো একা,
রাখাল তাকে ধরার লাগি
ছুটে গিয়েছিলো সেখা।

ছুটতে ছুটতে রাখাল বেচারার
শরীর পড়েছিল ভেঙে,
পা দু’টো তার ক্ষত হয়ে
ঝরছিলো রক্ত অঝোরে;
তবুও তাঁর হৃদয়ের কোণে,
এসেছিলো অনুরাগে।

ভালোবসার ছলে ছাগল ছানাকে
নিয়েছিলো আলিঙ্গনে;
আদরে আদরে হাত বুলিয়ে
বলেছিলো আক্ষেপে,
কেন রে তুই এতো দৌড়ালি?
ক্লান্ত হলি মিছে,
আমি না হয় কষ্ট করেছি-
তুই কেন কষ্ট করলি ছাগে!

[হযরত মুসা আঃ এর একটি ঘটনার সারসংক্ষেপ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *