বর্ষ বরণ

হৃদয় রাজ বাড়ৈ

উঠিয়াছে ঐ ঊষার রবি
সীমাহীন গগন কোনে,
গাহিতেছে বাউল গীতি
গায়ের পথে আপন মনে।

বাউলের ঐ একতারাটা
বাজিতেছে করুন সুরে,
সেজেছে কুসুম-কানন,বর্ষ বরণ
গ্রাম বাংলার ঘরে ঘরে।

গাছে পাখি সব, করে কলোরব
ওলি ওড়ে ফুলে ফুলে,
সাজ সাজ রব-বাঙালীরা সব
হিংসা বিভেদ ভুলে।

মেতে ওঠে আজ, বর্ষ বরনে
বাংলার দ্বার খুলে,
কূলবধুরা বৈশাখেরে বরন করে
শান্তি প্রদীপ জ্বেলে।

ফুল-লতাপাতায় ঢেউ তোলে
গায়ের বঁধু তার আল্পনায়,
লাল সবুজের পাল তোলে কবি
মাঝি হয়ে তার কল্পনায়।

চৈত্র বসন্ত, হয়েছে ক্ষ্যান্ত,
বিদায় দিয়ে তাকে,
বাঙালিরা সব বৈশাখেরে-
মধুমাখা সুরে ডাকে।

এসো হে বৈশাখী তুমি,
সুজলা-সুফলা,
নববধূ রূপে এসো
সুন্দরী অবোলা।

হাতে তবো শাখা পলা,
পড়নেতে শঙ্খ শাড়ি-
গায়ের ও পথ দিয়ে পাড়ি-
চড়িয়া গরুর গাড়ি-।

আলতা রাঙা পায়ে এসো
রূপসী ললনা,
অপরূপ তোমার রূপ মাধুরি-
হয়না সে রূপের তুলনা।

তব রূপে মোরা মুগ্ধ জননী
তোমারই বদন হেরি,
মায়া স্নেহ মাখা বঙ্গের বধু
তোমাকে বরণ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *