প্রিয়দর্শিনী
এ-এক মূহুর্তে
হৃদয় আছে থমকে যেন হয়ে দীর্ঘকায়!!
কত না অভিমানের মেঘ কাটিয়ে
হতে সামিল আমি পুনরায়…
কেটেছে দিন আমার কি যে অপেক্ষায়…..
কি যেন ভেবেছে মন বলবে তোমায়!!!
কত কথা জমেছে বুকে
পাহাড়ও মানবে হার
আমার অভিমানের সন্নিকটে…
যতটা ছিলেম লুকিয়ে
ওই আকাশের তারাও থাকে কি
কখনোই কালো মেঘের অন্তরালে!!
যেমন আমি ছিলেম
সেই মনের থেকে কিছুটা হলেও অগোচরে…

















