মহিমান্বিত রজনী


কাজী.এস.আর.রাশিদা

নাজাতের শেষ দশে খোঁজ সেই রাত
যে রাতে গুনাহ মাফে প্রভু দেন সাথ!
রোদনে শোধন করো পাপিষ্ঠ সে হৃদ
মোনাজাতে হাত তোলো ছেড়ে দিয়ে নিদ!

আরশের ছাঁয়া তলে পেতে গেলে ঠাঁই
কদরের আমলের তুলনা যে নাই
অশ্রুচোখে করজোড়ে অনুতপ্ত হয়ে
মনের কালিমা যত সব দাও ক্ষয়ে।

মনের আকুতি যত প্রভুকে তা বলে!
চেয়ে নাও এই রাতে অশ্রু নোনাজলে
নেকির খাতায় পাপ যত আছে জমা
কদরের উছিলাতে চেয়ে নিও ক্ষমা।

ক্ষমা পেতে জায়নামাজে নত করে শির
চোখ থেকে ঝরে যেন অনুতপ্ত নীর
আমলে প্রসন্ন করো কুরআনের পাঠে
প্রভুর সান্নিধ্য পাবে হাশরের মাঠে!

মহিমান্বিত রজনী মোছে পাপ-তাপ,
আত্মশুদ্ধি করে দেহ করে দিয়ে মাফ
ওহে বান্দা ছেড়ে ধান্দা সিক্ত করো চোখ
যত জরা মুছে খরা হাসিবে ভূলোক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *