মনে পড়বে


হুসাইন আহমাদ

হয়তো কখনো মনে পড়বে এই অভাগারে,
খুঁজবে তখন পাবে না কোথাও, পাবে না মোরে;
চলে যাবো এক অচিনপুরে না ফেরার দেশে।
শত খুঁজেও পাবে না কোথাও, পাবে না মোরে,
কাঁদবে তখন অশ্রু ফোটা চোখের জলে।
হয়তো কখনো মনে পড়বে এই অভাগারে।

পুছবে তখন লোকের কাছে, এই আমারে,
কোথাও পাবে না, পাবে না কোথাও, পাবে না মোরে।
স্মৃতিগুলো উঁকি দিবে মনের বাগানে,
হয়তো কখনো মনে পড়বে এই অভাগারে।

হৃদয়ের দুয়ারে কে যেন কড়া নাড়ে!
কে সে? সেই কি আমি?
স্মৃতির পাতায় ধুলো পড়ে ধুলি ময় হয়ে গেছে;
তবুও যে খুঁজে ফিরবে অভাগারে।

দৌড়ে এসে দেখবে তখন আমার বাড়ি,
ভুই চাপাতে ভরে গেছে উঠান খানি!
দেখেই বা কি হবে?
ঘরে যে নেই জানালা দোয়ার।

নাক বেয়ে অশ্রু ফোটা লাগবে গালে,
ডেকেও পাবে না, পাবে না কোথাও, পাবে না মোরে,
হয়তো কখনো মনে পড়বে এই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *