কাজী.এস.আর.রাশিদা
কোন এক বৃষ্টিস্নাতে যদি জ্যোৎস্না বিলাস হয় তোমার-আমার,
তুমি কি তখন আসবে আমাদের চেনা সে ছোট্ট কুঠিরে?
একমুঠো রজনী গন্ধা হাতে।
ও তোমার-আমার তো বকুলে বসবাস
শ্বাসে বিচরণ হয় বকুলের সুবাসে।
আচ্ছা!
এখন রাত গুলো এতো বিষন্ন কেন?
রাতের গভীরতায় এখন গুঞ্জন শুধু নিঃশব্দের নিরবতার।
এখনকার রাতগুলো বড্ড গভীর শেষ হতে কত কত সময়ের দোলাচল ।
কিন্তু তবুও হা-হুতাশ এর দাঁড়িপাল্লা সমুদ্রকে হার মানায়।
এখনো বৃষ্টিস্নাত হয় জ্যোৎস্না বিলাসও হয়
কিন্তু! এখন আর মনের রংতুলি ছবি আঁকে না একলা রাতের নিরবতার।
নীল পারাবারে আজও জল জমে
নীলের ছড়াছড়িতে।
কিন্তু তোমার-আমার সে প্রাণোচ্ছল জ্যোৎস্না বিলাস হয় না।

















