কান্নার বিলাপ

উড়নচণ্ডী

আমি পৃথিবীর নিকৃষ্টদের একজন;
বৃথা এ সংসার জনম।
রাখতে পারি না কারো পণ—
ঈশ্বরের বিধিনিয়ম!

পারিবারিক জেষ্ঠ্য সন্তান,
তবু কর্তব্য বিমুখ।
ছিন্ন করে ভ্রাতৃত্বের বন্ধন;
দুনিয়ার পিছু অহেতুক।

হতে পারিনি কারো প্রেমিক—প্রিয়তম
অথবা এগুচ্ছ গোলাপ।
বিরহ—বিষাদের জীবন; দীর্ঘতম
রাত-দিনে মায়া কান্নার বিলাপ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *