সুচিস্মিতা চক্রবর্তী
তোমার হাতে হাত রেখে,
কোনো এক নিঝুম রাতে,
হারিয়ে যাবো অজানায়-
ডুবে যাবো দুজন দুজনের মায়ায়।
ঐ নিস্তব্ধ অচেনা শহরে,
কেউ চিনবে না আমাদের!
জনমানবহীন রাস্তার বুকে,
ছুটে চলবো গন্তব্যহীন পথে।
হোক না! এক পশলা বৃষ্টির সাথে মৃদুমন্দ হাওয়া,
ভিজবো দুজনে মিলে খোলা আকাশের নিচে।
একসাথে নক্ষত্র দেখবো, সাক্ষী হবো সূর্যাস্তের,
ঘুমন্ত শহরে নির্ঘুম রাত কাটাবো তোমার বুকে মাথা রেখে।




















