হুসাইন আহমাদ
মাগো তোমার ঐ চাঁদনী মুখ
দেখতে মনে চায়,
তোমার মুখের হাসিতে মা
দুঃখ যে লুকায়।
আমি যখন পেতাম ব্যাথা
তোমার চোখে পানি,
আমার হাসি মাগো তোমার
সবচেয়ে বড় খুশি।
আমায় খুশি দিতে যে মা
করো কত বাহানা,
নিজের দুঃখ লুকিয়ে মা
করো যে মন ফুর- ফুরা।
নিজে না খেয়েও মা
বলো আমার পেট ভরা,
আমি খাবার খেলেগো মা
তুমার মনে সান্তনা।
আমার কিছু হয়ে গেলে
মাগো তুমি ছট-ফটে,
মনে হতো তোমারই মা
লাগছে বুঝি খুব জোরে।
তোমার মতো আপন মাগো
পাবনা আর এই ভবে।
তাই তো আমি মাগো তোমায়
ভালোবাসি খুব করে।




















