নার্স

হৃদয় রাজ বাড়ৈ

বাসবো মোরা মানুষ ভালো
মনে ছিল আশা,
তাই তো মোরা বেছে নিয়েছি
মানব সেবার পেশা।

পূর্ণ করবো নিজেদের এবং
বাবা – মায়ের স্বপ্ন,
করবো মোরা বাবা- মা, আর-
সব মানুষের যত্ন।

ধনী- গরীব, রাজা-প্রজা,
ভাই, বন্ধু, সখা,
সবার ছবি থাকবে মোদের
হৃদয় মাঝে আঁকা।

মোরা নার্স, তাই মোদের কাছে
নেই কোনো জাত তফাৎ,
করবো মোরা মানুষের সেবা
হাতে রেখে হাত।

মানুষ হয়ে মানুষের সাথে
করবো সুষ্ঠু ব্যবহার,
মানবতার মান রাখিবো
ইহাই মোদের অঙ্গিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *