“মাধবী লতা”
ইমাম হোসেন সবুজ
“মাধবী হইয়া ফুটিলে সখি,
মোর গৃহের ঐ কোন দিয়া-
এই নিশিথ-নিরালায়,
হৃদয় কথা কহিবে,
যদি শোনো মন দিয়া।
প্রতিদিনই চুপিচুপি, তোমারেই যে দেখি-
নিশ্চুপ বাতায়ন খুলিয়া।
তুমি বুঝিতে পারোনা হায়!
বোঝানো বেসামাল দ্বায়,
অপলক হাসিতেই নীরবে থাকো চাহিয়া।
সতর্ক হইয়া জল ঢালি সখি!
তোমারও প্রানেরও লাগিয়া।
কেন জানি, মন’ তোমারেই ভালোবাসে,
জানে মোর প্রানো-হিয়া!
গোলাপ রজনীরা অহংকারে ভড়া,
ঠাঁই তাহাদের কতশত কোমল কোলে।
তাঁহাদেরও দলে কেন ভিড়ি নাকো,
পরি নাকো মিছে ছলে।
বাসর সাজায় গোলাপ দিয়া সখী,
নিশির কামোচ্ছাসে!
অল্প সময়ই তাঁহাদের কদর সখী,
নিশি যবে যায় চলে।
নতুন গোলাপের সন্ধানে,
আবারো পথ ছুটে চলে।
এ কেমন ভালোবাসা মাধবী বলো –
স্বার্থের ফাঁদ পাতা ধরাধামে?
ভিন্ন মতের প্রেমিক আমি, মাধবী-
তোমায় নেই নিকো কভু তুলে।
আজীবন তোমারে দেহ গাছে বাঁধিবো সখি,
মোর ছোট্ট এ ধরাধামে।
গন্ধহীন জেনেও ভালোবাসিবো আমি,
হৃদয়ের বারি যাবো ঢেলে।
সারাটি জীবন পাশে থেকো মাধবী,
যেও নাকো কভূ ভুলে।

















