সুচিস্মিতা চক্রবর্তী
এই অন্তর মাঝে থাকো যদি তুমি,
সকল অভিমান দূরে সরে রয়।
নিরাশায় আছন্ন মন অজান্তে বলে-
তুমিহীনা এ হৃদয় বড় বেদনাময়।
তোমার অন্তঃকরণে হয়তো আমি শুধুই স্থিরচিত্র,
আমার সকল অভিমান আজ বিলীনতার পথে।
তুমি বিহীন এই হৃদয় গভীর বেদনায় নিমজ্জিত,
নিরাশার অতলে মন নীরব আর্তি উচ্চারণ করে।
তোমার নৈকট্য এক অনির্বচনীয় প্রশান্তির আধার,
যেখানে ঘটে আমার সকল ক্লান্তির অবসান।
আর তোমার সেই মহাকাশ সমান দূরত্ব,
যেন এক অদৃশ্য শূন্যতার বিস্তার।
অনুভূতির অতল গহ্বরে আজও তোমারই প্রতিচ্ছবি,
এই প্রেম যেনো স্বর্গীয়, অনন্ত অনুসন্ধান।
যার নেই কোনো সমাপ্তি নেই কোনো আশা,
শুধু অপেক্ষারা প্রহর গুনে কবে হবে তাদের অবসান।




















