আমার নয়নমণি

কাজী.এস.আর.রাশিদা

মা কথাটির মধুর সুরে
বিশ্ব জেগে ওঠে,
মায়া মাখা আনন শূন্যে
সুখের কলি ফোটে।

উষ্ণ মরুর তৃষ্ণার্ত বুক
দেয় যে চুমু এঁকে;
জ্যোৎস্না ছোঁয়া বিভাবরীর
আলোক রশ্মি দেখে।
সে আলোতে পাই গো খুঁজে
মাগো তোমার ছোঁয়া;
স্নেহ স্পর্শের আলিঙ্গনের
উষ্ণ আঁচের ধোঁয়া।

যে ছোঁয়ার ঐ উষ্ণ আঁচে
কত মায়া প্রীতি;
যে প্রীতিটা দূর করে দেয়
মনের যত ভীতি।

মাগো আমার নয়নমণি
এক টুকরো সুখ হাসি;
যে হাসিতে পাই গো খুঁজে
সুখ যে রাশি রাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *