রানা সোহেল
আকাশের ক্যানভাসে
মেঘের কোল বালিশে
তোমার ঘুম ঘুম চোখ,
রাতের পরশ ভুলে
ললাটের দুরন্ত চুলে
জোছনারা খেলতে উৎসুক।
সে তোমার ভালোবাসায়
বুঁদ হয়ে রই,
তোমার প্রেমে মহাকাল চষে বেড়াবই।
তুমি ছাড়া আমি ভালো নেই আর
তুমি ছাড়া আশাহত হৃদয় চুরমার।।
তুমি যদি থাকো
নদীর জোয়ারে ঢেউ খেলে যায়,
তুমি যদি পাশে
ছায়াদুটো ঐ ডানা মেলে যায়।
তুমি ছাড়া
ছন্নছাড়া জীবন অন্ধকার।
তুমি ছাড়া আমি ভালো নেই আর
তুমি ছাড়া আশাহত হৃদয় চুরমার।।

















