তোমাকে পাওয়ার পর

উড়নচণ্ডী

তোমাকে পাওয়ার পর রবের কাছে আর কিছু চাওয়ার থাকে না—
যেমন করে চাওয়ার থাকে না ভিখারির; পেটপুরে খেয়ে সাথে দুটো খুচরা পয়সা পেলে।
তোমাকে পাওয়ার পর রবের কাছে আর কিছু চাওয়ার থাকে না—
যেমন করে চাওয়ার থাকে না কৃষকের; মাঠ ভরা ফসলের পর চড়া দামে বেচা গেলে।
তোমাকে পাওয়ার পর রবের কাছে আর কিছু চাওয়ার থাকে না—
যেমন করে চাওয়ার থাকে না রিকসাওয়ালার; রাতদুপুরে ঘরে ফেরার পথে যদি বাড়তি ভাড়া মিলে।
তোমাকে পাওয়ার পর রবের কাছে আর কিছু চাওয়ার থাকে না—
যেমন করে চাওয়ার থাকে না বেকার ছেলেটির; শেষ বিসিএস-এ চাকরি হলে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *