শাহীন আলম শুভ
মুছে নাহি যেন-যায় মোদের
জুলাই স্মৃতি স্বরনী
স্বৈরাচারের পতন ছিল
জুলাই বিপ্লবী জাগরণী।
জুলাই মোদের বাঁচার স্বপ্ন
মুক্ত সুভাস স্বাধীনতা
জুলাই মোদের পথ দেখানো
গল্প জুড়ে নিবুন পাতা।
জুলাই মোদের রক্তের দাগ
লাল সবুজে হয়ছে মাখা,
জুলাই মোদের প্রতিবাদ
অধিকার ফিরে রাখা।
জুলাই জুলাই_মোদের
শত কষ্টের চাষ,
জুলুম থেকে মুক্তি হওয়া
নতুন করুন ইতিহাস
“রাখতে হবে যত্নে গড়ে
জুলায়েরি এই-ইতি
জুলাই মোদের রক্ত ক্ষত
আবু সাঈদের স্মৃতি।”
ভারতপন্থী হয়না যেন
নতুন করে কিছু,
জুলাই মোদের অগ্নি সৈন্য
করে না কভু মাথা নিচু।
জুলাই যেন ওমর থাকে
নতুন বাংলার ঐতিহাসে
জুলাই মোদের স্বরণীয়
হৃদয়ে যেন গেঁথে থাকে।
জুলাই জুলাই_মোদের
শহীদ স্মৃতির বাণী
জুলাই মোদের মুক্ত-ভূমি
জুলাই বজ্র ধ্বনি।

















