সরণ করছি বিপ্লবি ভাই হাদি কে

নূর মোহাম্মদ মেহেদী

ইন্টেরিম, তুই ন্যাংটা কেন? ন্যায়ের কাপড় পরিস না কেন?
জুলাইয়ের পথ কি তোর পোশাক ছিল না—জনতার ঘাম, রক্ত, আর চিৎকারে বোনা এক বিপ্লবী বস্ত্র?
যদি ছিল, তবে আজ সে কাপড় ছিঁড়ে গেল কীভাবে? নাকি খুলে রেখে দিলি ইচ্ছা করেই,
কারণ সত্য ঢাকতে গেলে কাপড় লাগে, আর সত্য এড়াতে গেলে লাগে নগ্ন নীরবতা?
হাদি… নামটা এখনো বাতাসে ভাসে, শহীদের মিছিলে জ্বলন্ত এক প্রশ্নচিহ্ন।
তার রক্ত শুকায়নি, অথচ ফাইল শুকিয়ে গেছে টেবিলের ড্রয়ারে।
বিচারের ঘড়ি থেমে আছে কার নির্দেশে?
রাষ্ট্র যখন নিরাপত্তা দিতে পারে না, তখন বিচার দেবে কীভাবে—আর নির্বাচনই বা দেবে কোন সাহসে?
ইন্টেরিম, তোর চিন্তা কী?
ক্ষমতার ভারসাম্য, নাকি ন্যায়ের ভারসাম্য?
সংস্কারের ভাষা, নাকি বিভ্রান্তির ব্যাকরণ?
তুই কি জনতার পক্ষে, নাকি শুধু মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অস্থায়ী ছায়া-সরকার?
হাদির হত্যার বিচার কি তোর এজেন্ডায় আছে, নাকি শুধু বক্তৃতার ফুটনোটে?
জুলাইয়ের অঙ্গীকার কি তোর রক্তে লেখা, নাকি পানি দিয়ে মুছে ফেলা চক-দাগ?
জনতা প্রশ্ন করছে, ইতিহাস প্রশ্ন করছে—
আর তুই? তুই কি উত্তর দিবি, নাকি চিরকাল ন্যাংটা দাঁড়িয়ে সময়ের কাছে ঋণী হয়েই থাকবি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *