হুসাইন আহমাদ
কোন হৃদয় নাহি চায় যেতে
ঐ মদিনার পথে,
যেখানে আছেন মোর নবীজী
পাক রওজাতে।
আমি অধম বাংলাতে
হৃদয় রোজই কাঁদে,
যেতে সোনার মদিনাতে
আরজি হৃদয় সাধে।
সালাম দিবো মিষ্টি করে
বিনয় কোমল স্বরে,
মাখবো গায়ে মরুর বালু
নূর নবীজির পাদধুলে।
ধন্য ভূমি, ধন্য আরব,
ধন্য মদিনা,
ঐ মদিনায় যেতে আমার
মন যে দেওয়ানা।

















