হুসাইন আহমাদ
কেমন করে চলে যাবো এই পৃথিবী ছেড়ে,
এতো মায়া ছেড়ে আমি রবো কবর ঘরে।
এই পৃথিবীর রঙিন স্বপ্ন দেখেছিলাম রে,
সবকিছু তো ভেঙে যাবে একটি পলকে।
আপন স্বজন ভুলে যাবে সবাই আমাকে,
আপন যাকে ভাবি আমি ভুলে রবে সে।
রঙিন বাড়ি, দামি গাড়ি রবে সবই পরে,
চলে যাবো শুধু আমি সব কিছুকে ফেলে।
আমার বাড়ি, আমার ঘরে, অন্য কেহ রবে,
নিথর দেহ পড়ে রবে একলা কবরে।

















