আঁকা ভ্রুর দেশ

আসমানী গুলতেকিন

আঁকা ভ্রুতে ছিল দৃপ্ত আলো,
গোলাপি শাড়ি নরম ভালো।

হাফ ঘোমটার আলসে ভাঁজে
দাঁড়িয়েছিল রাষ্ট্রের কাজে।

পর্দা ছিল না ঢাল কিংবা অস্ত্র,
চরিত্র ছিল একমাত্র তার মন্ত্র।

শাড়ির রঙে প্রশ্ন ওঠেনি,
মানুষ শুধু মানুষ চিনেছে।

নব্বই দশক, ধর্ম শুধু তখন
ভোটের ব্যানার নয় স্বজন।

নারীর দেহে রাজনীতি নয়,
ভয়ের ভাষাও ছিল না সয়।

বিধবা নারী এক রঙিন বেশে
দাঁড়ালেন দৃপ্ত আত্মবিশ্বাসে।

বললেন তিনি রাষ্ট্র মানে
মেরুদণ্ডের কঠিন টানে।

হাদিস পার্কে ঢল সে যে নামতো,
দেখার লোভে লোক আসতো।

লীগ-বিএনপি ছাড়িয়ে গিয়ে
এক নজর সৌন্দর্য ছুঁয়ে যায়।

যারা ক্ষমতায় থেকেও পুড়ে
হীনমন্যতার আগুন ঘিরে।

তারা ছুঁড়েছে কুরুচি বাক্য,
তিনি ছিলেন নীরব, শক্ত।

তিনি হারেননি কোনো ভোটে,
জিতেছেন ইতিহাসের খোঁজে।

কারণ মানুষ জানতো ঠিক,
পোশাক নয়, মানুষই মুখ্য।

শিফন শাড়ির সেই খালেদা,
গোলাপি রঙে আহা কি দৃঢ়তা।

প্রমাণ রেখে গেলেন তিনি সমাজে আজ,
নারী হওয়া অযোগ্যতা নয় কোনও কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *