কাজী.এস.আর.রাশিদা
কালো কেশী কৌমুদিনী
বিজন নদীর তীরে;
উপন্যাসের পাতা সাজায়
স্মৃতির কোলে ফিরে।
একলা বসে উদাস মনে
কল্পনায় হয় স্তব্ধ;
অবচেতন তন্দ্রাহরীর
শুনে ঘুঙুর শব্দ।
নিঝুম রাতে ভীরু পায়ে
আসে মৃদু বায়ে;
বিনিদ্রিত নিশীথ রাতে
উর্বশী তার গাঁয়ে।
নীল পারাবার নীলের মাঝে
নীল জলেরই বুকে;
স্রোত রূপে ভেসে বেড়ায়
হাস্যোজ্জ্বল মুখে।
উচাটনে স্মৃতির মঞ্চ
চন্দ্রাবতীর কোলে;
নিদ্রাভঙ্গে প্রেমানলে
সুখ আবেশে দোলে।

















