কাজী.এস.আর.রাশিদা
খাঁচায় বন্দি রইবো না’কো
সন্ধ্যা আঁধার ক্ষণে;
শঙ্খচিলের রূপ ধরে তাই
উড়ব আপন মনে।
বিষাদ ঠেলে আলোর কোলে
নুইয়ে দিয়ে মাথা;
ছন্দ সুরে বুঁনবো তবে
প্রণয় নকশি কাঁথা।
সে কাঁথাতে নন্দে নন্দে
আঁকব প্রণয় ফুল;
কাঁথা গায়ে তন্দ্রাহরী
বসবে নদীর কূল।
এলোচুলে কথার ভুলে
বসে একলা একা;
সন্ধ্যা তারায় খোঁজ করে তার
যদি মেলে দেখা।
কে সে আঁখি শোন তবে
অচিনপুরে গ্রাম;
ভালোবাসার মিষ্টি হাসি
বকুল পাখি নাম।

















