হুসাইন আহমাদ
সুর সে প্রভু তোমারই দান,
গাইব মোরা তোমারই গান।
তোমার নামে মিষ্টি মোধু,
গেয়ে যাব সারা জীবন ভর।
গাছের ডালে পাখি বসে
তোমার নামে সুরটি ধরে,
গায় যে ওরা গান।
সুর সে প্রভু তোমারই দান,
গাইব মোরা তোমারই গান।
কবির কলমে তোমারই নাম,
শিল্পীদের কন্ঠে তোমারই গান।
তোমার নামের গান গেয়ে আমি
পাই যে মনে শান্তি।





















