অন্তরালের চাহনি


উম্মে হাবিবা

তব
ঐ কৃষ্ণিল লোচনে
কি গূঢ় মায়া
সুপ্ত করিয়াছ হে অনুপম?

যাহাতে বারবার
মোর বিবাগী চেতনা
আছাড় খায়
তব আঁখির অতলে।
​জানো কি?

যেমনি করিয়া বিভাসিত মার্তণ্ড
জ্যোতি দান করে রিক্ত শশধর-এর গায়,
তব চাহনির

ঐ অলৌকিক বিচ্ছুরণ
মোর রুদ্ধ সত্তারে
তেমনি করিয়া জাগায়।

​তব
ঐ গহন নীলিমা
মোরে টানে
এক অমোঘ—আকর্ষী বলে,
চৌম্বকীয় ঐ মায়াজালে

তব মোহ-তলে
মোর যুক্তির তরণী
অবিরাম টলে।
​কিন্তু…

সেই টান শুধু মোহ নয়,
এক গহন —মরীচিকা,
যেথা পুড়িয়া মরিতে চায়
মোর তৃষ্ণার
একাকী দীপশিখা।

​সবারে বিলাইয়া দাও
তব নেত্র-সুধার
সেই সাধারণ বিভা,
মোর তরে শুধু জমা রাখো
ঐ গূঢ় দৃষ্টির দহন,

মায়াবী
ঐ অতল তমিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *