স্মৃতির গহীনে


কল্পনা সুলতানা

অজস্র ব্যথা সয়ে গেছি সেদিন
বহু কথা কয়ে গেছি দু’জন দু’জনারে।
ছিলাম তখন এখনো তো আছি
এই পৃথিবীর পারে।
ভুলে গেছি সব অতীতের স্মৃতি
নীল খামের সেই পত্রলেখা!
সহস্র বছর হয় নাকো আর
তোমার আমার দেখা।
জীবনের তরে বাস্তবতার ভীড়ে
মুছে গেছে আমাদের সাজানো রঙিন আল্পনা।
রয়ে গেছে শুধু বিরহ দহন,ম্লান হাসি
আর দু’জনের এলোমেলো কল্পনা।
থাকতে হয় কিছু স্মৃতি আর থেকে যায় কিছু ধ্রুপদী অস্পষ্টতায় বর্তমানের ভাজে।
আমাদের ব্যথা আমাদের কথা বিষন্ন প্রহরে আজও আমাদেরই খোঁজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *