শুভ দোল

প্রিয়দর্শিনী

রাঙাবে কবে আমায়
তোমার রঙের ছোঁয়ায়!!
দোল যে এসেছে ফের
এই ফাল্গুনী পূর্ণিমায়….

হরিপ্রিয়াও হয়েছে রঙিন
তার শ্রী হরির ছোঁয়ায়,,
আমি যে আজও ব্যাকুল তোমায়,,
পরিধানে থাকা একটু সাদা পাঞ্জাবিতে দেখায়….

রঙে তুমি হাতটি মেখে
দৌড়ে আসবে কবে
আমায় একটু রাঙিয়ে দিতে!!
খুঁজে চলে মন যে,,
না জানি আছো তুমি
আজ কোন খানেতে…..

সে দোল আসবে কবে
দুজনকে পূর্ণ করতে
জীবনে আগত প্রতি ফাল্গুনী পূর্ণিমাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *