হুসাইন আহমাদ
সব কিছু ছেড়ে আমি চলে যাব একদিন,
ফিরবো না আমি তো আর কোনো দিন।
যানি মোরে ভুলে যাবে সবাই আমাকে,
রাখবে না মনে কেহ এই আমারে,
তবুও কেন যেন মায়া ডোরে বাঁধে,
এতো মায়া ছেরে আমি রবো কেমনে।
মন শুধু কেঁদে উঠে বিরহ ব্যথায়,
চলে যাব সব ছেড়ে কেমোনে সেথায়।
রবো পরে সেথা আমি নিরালে একা,
যাবেনা তো কেহ সেথা বলিতে কথা।
কতো শতো সজন আমার এই দুনিয়ার,
চোখ বুজে দেখি কেহ নেই তো আমার।

















