কাজী.এস.আর.রাশিদা
ভালোবাসা এমন জিনিস
যায় না টাকায় কেনা;
কোনটা মুখ আর কোনটা মুখোশ
বিপদে যায় চেনা।
বিপদ কালে হোঁচট খেলে
আপন পরের তফাৎ;
খুব সহজে হয় পরিচয়
করে যখন আঘাত।
নিছক হাসির প্রলোভনে
বন্ধু হয়ে এসে;
স্বার্থ শেষে পিঠে ছুরি
মারে হেসে হেসে।
মূর্খের স্বর্গে বসবাস আজ
চেনা কঠিন মানুষ;
মুখ মুখোশের আড়ালের সে
দৈত্য নাকি দানুস।
মিষ্টি কথার প্রলেপ মেখে
আস্থা গড়ে হৃদে;
সময় মত বিষের ধনুক
হৃদপিন্ডে দেয় বিঁধে।

















