গল্প


রানা সোহেল।(মেঘদূত)

গল্প থাকে ফুলের
পাখির,
আঁকাআঁকির।
রঙের।
গল্প থাকে কুয়াশা ভোরের
পাতাদের দলে,,
মর্মরে।বৃক্ষের।
গল্প থাকে নদীর,,জলের,
মৃত্তিকার উর্বরতার,,প্রজাপতির।
ঘাস ফড়িঙের গল্পও থাকে ঘাসে ঘাসে।
গল্প থাকে হঠাৎ বৃষ্টির
হঠাৎ হাওয়ার।
আগুনের,ফাগুনের।
গল্প থাকে
বারেক ফিরে তাকানো বালিকার।
লজ্জার,,আকুতির।
গল্প থাকে মানুষের,মিছিলের।
ল্যাম্প পোষ্টের,
ফুটপাতের আলো আঁধারের।
গল্প থাকে গোপন প্রেমিকের, স্বপ্নের।
গল্প থাকে রোদের।
গল্প থাকে ক্রোধের।
মেঘের কোনো গল্প নেই।
মেঘের কোনো গল্প থাকে না।
রোদগলা,,রোদ মাখা
রোদ ঢাকা মেঘের কেবল অগনিত শব্দের এলেবেলে
না হয়ে উঠা গল্পের পান্ডুলিপি,
ছিঁড়েকুড়ে খেয়ে নেয় বিষাদেরা।
সে গল্পও বিষাদের।।
যে গল্পগুলো নিরবে কাঁদে
নিরবে কাঁদে।
সে গল্পও কেবল কান্নার।
সন্ধা,
তোমারও গল্প আছে।
ভোর,
তোমারও গল্প আছে।
মেঘের কোনো গল্প নেই।
মেঘের যেন গল্প থাকতে নেই।
মেঘ কেবলই ভাসতে থাকে
শুন্যতার এক গহীন ঢেউয়ে।
সে ঢেউয়েরও গল্প থাকে
অল্প অল্প জল ছুঁই ছুঁই।
ঢেউ,
তোমার গল্প হর হামেশা
কানে কানে হাওয়ারা প্রায় বলে বেড়াই।
তোমারও এক গল্প আছে
মেঘের কোলে রোদ হেসেছের মতো।
হাসির গল্প
বাঁশির গল্প।
গল্পছলে কেউ বলেনা–“মেঘেরও একটা গল্প হোক।
কেউ বলে না।
কেমন করে গল্প হবে!
তুমিই তো সে গল্পবোনার আসর থেকে মেঘের নামটি কেটে দিলে।
চোখের নালিশে।
সেই থেকে মেঘের আর কোনো গল্প হলোনা।
গল্প হলো না আর।
আমি সেই মেঘ
যান্ত্রিক শহরের অগ্রন্থিত গল্পহীন ভালোবাসার
নিঃশব্দ চিৎকার।
তুমি যার এপিট ওপিট
ছেদ করে গেছো চিরকাল।
চিরকাল আমি সে ছেদ হওয়া রক্তে ভিজি,,
তোমার কোনো এক দুঃসময়ে
গল্প হবার লোভে খুন হই নিয়ত।
হায়
একদিন,
একদিন
আমিও একটা গল্প হবো
মেঘ গল্পে এই পৃথিবীময় সেদিন মানুষ মিছিল হবে।
সেদিন সকল যৌবনের
নিউট্টন সেলে অনুরণন ঘটবে
ভালোবাসার সংক্রামনে।
গল্প হবো আমি
গল্প সে মেঘের।
আমার সে গল্পে
প্রবেশ করবে তুমি
তোমার অনুতপ্ত পাঠে।
নিরবে নিরবে আরো নিরবে।
কোনো এক মেঘমল্লারে।
সেদিন পুরো পৃথিবী সে গল্পের শ্রোতা হবে।
ভালোবাসার গল্পটি সেদিন
তোমাকে স্পর্শ করবে।
ঠিক যেমন স্পর্শ করে বৃষ্টির জল
চৌচির মৃত্তিকা।
ঠিক যেমন স্পর্শ করে প্রিয়তমার আঙুল কোনো প্রেমিক।
একদিন আমি মেঘ
তোমারই গল্প হয়ে উঠবো।
একদিন ঠিক গল্প হবো।
আদিম গল্প।

পুনশ্চ:মেঘ আমার ডাক নাম।
যে নাম তুমি গোপন করেছিলে
তোমার গল্প থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *