অসময়ে চেনা মানুষ

প্রিয়দর্শিনী

অসময়ে চেনা মানুষই হয় খুব অচেনা
হৃদয় বৃদায়ক মনে!!
দেয় জানান সে মানুষগুলোই
ছিল যে কত না আপনজনা….

সময়ের চাকা ঘুরলে তবে
প্রত্যাশা যে কত
মন সেদিকেই থাকে
সর্বক্ষণ চেয়ে!!

অন্ধকার ঘরে
অশ্রুও যে তৃপ্তির সাথে আজ পড়ে ঝরে….
নেই কোন চক্ষুলজ্জা
উচাটন করে না মনে
বাহিরের কোনই আর আলোকসজ্জা….

অসময়ে পাওয়া কিছু জন
তাদের সাথেই থাকে বাঁধা
এই হৃদয়ের বাঁধন….

ভোলার নয় তাদের
নিজ কোন সুসময়ের ফাঁকে ;;
তাদেরও পাশে যেন হই সামিল
যেকোনো দুর্বিপাকে…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *