সাধু সন্ন্যাসী রাজা

ইমাম হোসেন সবুজ

” লোক দেখানো সাধু সন্ন্যাসী রাজা।
চাহিনা আর মোরা জনগণ।
পাপ পুণ্যের হিসেব করিবে-
উপরের মহারাজা।
জনগন চাহে, আইনের সু শাসন।
বাকির নাম ফাঁকি,
বুঝিয়াছে আজি,জনগন!
কত দেখাইবে-শত দুঃখের রাশি রাশি আয়োজন।
নগদ কল্যাণ চাহি-
ওগো নবাগত রাজন।
তোমার মতই কত আসিয়াছে পালাক্রমে,
হাতে লয়ে মধুর ডালা।
আসিয়াছে দুঃখ নিবারনে।
গোপনে করিয়া গিয়াছে পুষ্ট পেটের চর্বি ধারন।
বোকা জনগন, সম্ভাবনার আকাশে,
ঘুড়ির ন্যায় কেবলই উড়িয়াছে।
ঘুড়ির সুতো কাটুক আর ফাটুক।
লাটাইয়ের বাহাদুরি তোমারি তো রাজন।
এ দেশে গরীব থাকিলো,গরীব হইয়া।
কেউ দেখে নাই, তাঁহাদেরও গৃহে যাইয়া-
রহিম -সনাতন আছে কেমন?
এ দেশের স্বাধীন ভূখণ্ড আজও পরিয়া রহিয়াছে,
৪৭ বছরেও ভাগ্য বদলায়নি তেমন।
শুধুই রাজাদের ভাগ্যই বদলায় –
দিন শেষে রাত্রির আগমন!
যেনো স্রষ্টার বড়ই তোমাদের আপন।
গরীবের বস্তিতে আসেনা তিনি তেমন।
গরীবরাই কি সমাজের বোঝা?
বৃথা চেষ্টা বুঝি,রাজন-
ময়লা আবর্জনাতে তাহাদের খোঁজা?
দিন শেষে তোমাদেরই হিসেবটাই সোজা!
জয়ের ব্যাধী সারিলেই,
তোমরাই শ্রেষ্ঠ বৈদ্য ওঝা।
শুধুই রাজাদের ভাগ্যই বদলায়,
রাজাকে গড়িলো যারা,
তাঁদেরই হতাশার মাটিতে বুক ভাঙে,
শক্ত মাটিতে পরিয়া-
দিন যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *