কাজী.এস.আর.রাশিদা
জ্যোৎস্না রাত্রির পাহারাতে
মগ ডালেরই কোলে;
কপোতী আর কপোত মিলে
প্রেম জোয়ারে দোলে।
প্রেমের ছাতা প্রেতের হাতে
বৃষ্টি বিলাস করে;
প্রেমানলে ভোগে পেত্মী
অসময়ের জ্বরে।
ডাগর ডাগর লাজুক চোখে
প্রেত ও পেত্মীর হাসি;
চোয়ালের ওই দুই দাঁতে হয়
নিরব রাতের ফাঁসি।
ঘুটঘুটে এই তিমির রাতে
শূন্য মেঘের বুকে;
উপন্যাসে রাজ্য গড়ে
থাকবে সুখে দুখে।
আঁধার পণে গল্পকথন
করবে তারা বিয়ে;
নিমন্ত্রণ দেয় চাঁদ তারাদের
জ্যোৎস্নাকে সাথ নিয়ে।

















