মোঃ সৈয়দুল ইসলাম
একটি ভোটে পাঁচটি বছর
দেখে বুঝে দিবেন,
সমাজ থেকে যোগ্য প্রার্থী
সবাই খুঁজে নিবেন।
একটি ভোটে আলো আঁধার
ভোটটা লাগাও কাজে,
ন্যায় ইনসাফের প্রতীক দেখে
সিল মারো তার মাঝে।
একটি ভোটে সোনার বাংলা
বদলে যেতে পারে,
সৎ নিষ্ঠাবান যোগ্য দেখে
ভোটটা দিবেন তারে।
একটি ভোটে ভেঙ্গে যাবে
দুর্নীতিরই ঘাঁটি,
শোষণ মুক্ত দূষণ মুক্ত
হবে দেশের মাটি।

















