নিশ্চুপ হিয়া প্রকৃতির বুকে

কাজী.এস.আর.রাশিদা

মাঠের বুকেতে সবুজ বিছানা
পেতেছে কে প্রেম রূপে?
রহস্যে ঘেরা সৃষ্টি জগত
চুরি করে মন চুপে।

বেভুলা দুপুরে প্রকৃতির বুকে
নিশ্চুপে তার ঠায়;
নির্মম বেড়ে ওঠা হিয়া যেন
সৃষ্টিকে ছুঁতে চায়।

অতুল সেরা এ পাহাড় ও বন
দাঁড়িয়ে নীলাভ রঙে;
ছুঁয়েছে অধর সৃষ্টির হাসি
সেজেছে নানান ঢঙে।

স্রষ্টাকে স্মরে প্রশ্নচিহ্ন
ভাবায় একাকী মনে;
কি এমন আছে সৃষ্টি জাদুতে
টুটে যায় ব্যথা ক্ষণে।

দ্রোহের মোহেতে দেহের ক্ষরণ
সারায় সবুজ বন;
অধরার হাতে প্রকৃতির ছায়া
নির্মল করে মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *