অপেক্ষার প্রহর

মোঃ শাহীন আলম (শুভ)

অপেক্ষার প্রহরে আজও
তোমারি সন্ধানে দিবামন!
স্মৃতি গুলো কাঁদায় নয়ন
যদি পাই একটু সমীকরণ।

ভেবে তো নিয়েছি আমি
আমার সঙ্গ নয়ে হে,তুমি
তোমার স্বপ্নে গহীনে
অন্য কারো মায়া ভূমি।

জেনে ও এসব আমি
তবুও যেন থাকি আশায়!
নিয়তির লিখন খেলায়
পেতে পারি তোমায়।

অপেক্ষার নীরব নিশিতে
অদৃশ্য কল্পনার ছবি একেঁ
এই আমি টা মিটু পথে,
আজও আশা সঙ্গ পেতে।

ব্যার্থ প্রেমের গল্পটা আজও
মধ্য তীরে রুখে যায়,
মনের মানুষ দূর দূরান্তে
মায়ার স্মৃতি মন পাড়ায়।

মন পাড়াতে হঠাৎ করে
কে যেন ডাকে মোরে,
পুরানো সেই ইতি গুলো
কে যেন দেয় মনে করিয়ে।

এই আমি টা আজও
তার অপেক্ষার প্রহরে,
আসবে সে গড়বে আমাকে
সে আমার অপেক্ষার প্রহরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *