সাগর রায়
তোমার হাসিটা আজও শব্দ করে না,
তবু বুকের ভেতর অনেক কথা বলে।
ঠোঁটের কোণে জমে থাকা সেই নীরবতা,
আমার না বলা কষ্টগুলো চিনে ফেলে।
ভিড়ের মাঝেও তুমি একা হাসো,
চোখে লুকিয়ে রাখো ভাঙা আকাশ।
আমি দূর থেকে বুঝে নিই
এই হাসি আনন্দের নয়, অভ্যাস।
নিরব হাসির আড়ালে জমে থাকা ব্যথা,
কেউ পড়ে না কেউ বোঝে না।
শুধু রাত জানে,
এই হাসির ভেতর কতটা তুমি নেই কতটা শূন্যতা।

















