কাজী.এস.আর.রাশিদা
বাসন্তীর খোঁজে বাজায় যে রাখাল
বিদীর্ণ সুরেলা বাঁশি;
নদীর ঐ ধারে আনমনেতে বসে
স্মৃতির স্রোতে যায় ভাসি।
সবুজ বিছানায় পেতেছে সে মাদুর
বাসন্তী আসবে বলে;
মিথ্যে ভাবনার ধোঁয়াশারা কাটে
যখন রবি যায় টলে।
ফেরিয়ে গেছে সাঁঝ বাসন্তীর ডাকে
তবুও নেই তার খোঁজ;
নদীর বুকে বানু নেমেছে আঁধারও
তাতেই তাকে খোঁজে রোজ।
তবুও এলো না সে নিভৃতে নির্জনে
জাদুই বাঁশিরই সুরে;
একাকী আজো বসে বাসন্তীকে ডাকে
হারালে তুমি কোথা দূরে।
নদীর সে ধারেই এসো না বাসন্তী
আসবে কি গো খোলা চুলে?
নূপুরের শব্দে ঘোমটা মাথাতেই
কালো কেশেতে হেলে দুলে।

















