পাশাপাশি শেষ প্রহর

আসমানী গুলতেকিন

রাস্তায় আজ দেখলাম দু’টি ক্লান্ত ছায়া,
সময় গুনে গুনে বুকে জমেছে মায়া।

একজন বৃদ্ধ, একজন বৃদ্ধা রয়েছে দাঁড়ায়,
ভিক্ষার থালা নয় ভরসা দু’হাতের প্রান্তায়।

চুলে রূপোলি ধুলো, চোখে জমা জল,
জীবন দিয়েছে তাদের কত নিষ্ঠুর ফল।

শেষ বয়সেও কেউ আলাদা হয়নি তারা,
ভাঙা পৃথিবীতে ভালোবাসা একমাত্র ধারা।

ক্ষুধার দীর্ঘশ্বাস কাঁপে নীরব বুকে,
লজ্জা মিশে থাকে দু’টি ক্লান্ত মুখে।

“আজটুকু বাঁচি” এই প্রার্থনা সুর,
মানুষের শহরে কত কঠিন নিয়ম-কঠোর দূর!

আমি দূরে দাঁড়িয়ে নীরবে শুধু তাকাই,
হাত বাড়াতে না পেরে নিজেকেই ধিক্কারাই।

চোখের কোণে জমে ওঠে অচেনা ব্যথা,
অসহায়তার চাপে ভেঙে পড়ে কত কথা।

হে পথচলা মানুষ, থেমে একবার দেখো,
এরা ভিক্ষুক নয় কভুও ভালোবাসা লেখো।

পাশাপাশি দাঁড়িয়ে শেষ প্রহর গোনে,
মানবতার ছবি আঁকে দু’টি জীর্ণ কোনে।

মানুষের পাশে মানুষ দাঁড়ালেই আলো,
একটু সহানুভূতি তাতেই পৃথিবী ভালো।

হে আল্লাহ, দাও আমাদের নরম মন,
দয়ার হাতে জাগুক মানবতার গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *