নুসরাত জাহান বৈশাখী
হঠাৎ একদিন হারিয়ে যাব
এক আকাশ অভিমান নিয়ে।
সেদিন তুমি খুঁজবে আমায়
পাগলা হাওয়ার অন্তরালে।
মিলবে না কোনো সাড়া আমার,
পাবেনা তুমি কোথায় খুঁজে।
স্মৃতি গুলো আমার যত্নে রেখো ,
তোমার মনের গোপন দুঃখভাজে।
হয়ত তুমি খুঁজবে আমায়,
অচেনা কোনো ভিড়ের মাঝে।
তখন হয়তো আমি মিশে যাব ,
মহাকাশের নক্ষত্রেরই মাঝে।





















