শিলাবৃষ্টি

হৃদয় রাজ বাড়ৈ

মেঘ করেছে মেঘ করেছে
আকাশ জুড়ে ঐ,
হঠাৎ করে আগুন জেলে
কে ভাজিলো খৈ?

চমক মেরে চমকে দিয়ে
গাড়ুমগুড়ুম ঐ,
মনে হলো গগনপাড়ে
ভাজতেছে কেউ খৈ?

ওপর থেকে শিলাবৃষ্টি
পড়লো হঠাৎ এসে-
ভাবলাম আমি খৈ ভেজেছে
বিজলিরাণী বসে।

খৈ কোথা এ – খৈ এ তো নয়,
শিলাবৃষ্টির ছটা,
বাজ পড়েছে আগুন সে নয়
বিজলীবাতির ঠাটা।

ঠিক যেন কেউ ঝড়তুফানে
চেরাগ জ্বেলে ঐ
গগন হতে ঢাললো ভেজে
শালী ধানের খৈ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *