রানা সোহেল মেঘদূত
বিলবোর্ডের হাসিতে জ্বলে উঠে
বিপাসা বসু,
রাতের পিপাসায় জেগেছে চাঁদ
পাশের প্লাটের কার্নিশে।
হাতের তালুতে খেলা করে
মহা জাতকের প্রাপ্তী যোগ।
ইচ্ছে করে ছিড়ে ফেলি বুক পকেটের কবিতা
আকাশ পাড়ি দিয়ে।
ইচ্ছে করে ভেঙ্গে ফেলি হাসি
প্রবাল পাথরে।
বিজ্ঞাপন হয়ে উঠে হাসি
ভালোবাসা মরানদী,,
বিজ্ঞাপন হয়ে উঠে
ভালো আছি উচ্চারন
কবিতার খেরোখাতা।
আমি এখন মানচিত্রে
শুয়ে শুয়ে নদী হই,
কবিতা হই,
আমি এখন রাজ্যজুড়ে
তোমার নামে
কলংক হই
একা।
আমি এখন তোমার সান্নিধ্যে
তোমার না থাকা জুড়ে।
একা একা তোমায় নিয়ে
রিক্সা ভ্রমন,
সারাটা পথ কথার স্রোতে
তোমার না থাকা জুড়ে।
হলদে আকাশ ঘুমিয়ে পড়ে
আমার সাথে আয়নাবাজির প্রিমিয়ারে।
বিপাসা বসু এখনো হাসে একলা একা।
এই হাসিটা
এই যে একা
শহরটাকে আগলে রাখে
বিজ্ঞাপনে।
এই নাগরিক তাতে থাকে ডুব সাঁতারে,,,
বাক্স বাড়িতে।
যে শহরে তোমার বসত
তোমার ছায়া।
সারাটা রাত ল্যাম্পপোষ্টের তলায় ভবঘুরে,
কিন্তু তোমার ছায়া
আমার সাথে।
তুমি না।
ছায়া কেবল,
তুমি থাকো না কখনো।
কোনকালে কি তুমি ছিলে?
ভাবতে ভাবতে আমিও এখন
ডুব সাঁতারে ডুব খাই
বিজ্ঞাপনে।
ভালোবাসাটা যেন বিলবোর্ডে
আটকে আছে।
বাকাট্টা এক ঘুড়ির মতো ঝুলছে
ইলেক্ট্রিকের তারটা জুড়ে।
আর আমাকে ডাকে
দূর থেকে মেট্রোরেলের লাইটের আলোয়।
তোমার ছায়া
তোমার ছায়া।
ডাকে না কেউ,,
কোনো ছায়া।
সবটা ভ্রম।





















